বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হলেন আবদুল্লাহ সাফি

আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হলেন আবদুল্লাহ সাফি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ সাফি। ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসিন্দা আবদুল্লাহ সাফি একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি, ২০২৪) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৫৭ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৫৭ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়।

এতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি-কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবদুল্লাহ সাফি। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।

নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা উত্তরের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ সাফি। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে ব্যক্তিগত উদ্যোগে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন নির্বাচনী সভা সমাবেশে প্রচারণায় যোগ দেন।

করোনা মহামারির সময়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আবদুল্লাহ সাফি। এমন জনপ্রিয়, মিষ্টভাষি, বন্ধুসুলভ মানবিকগুনে গুণান্বীত ও জননন্দিত যুবনেতা আব্দুল্লাহ সাফি রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD