মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় রবিশস্য মৌসুমে খাদ্যের অভাবে গবাদি পশু পালন ঝুকিতে কৃষক

গলাচিপায় রবিশস্য মৌসুমে খাদ্যের অভাবে গবাদি পশু পালন ঝুকিতে কৃষক

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা রবিশস্য মৌসুমে গবাদি পশু পালন নিয়ে চড়ম ভোগান্তিতে পড়তে হচ্ছে মালিক পক্ষের। এ বিষয়ে গবাদি পশু রক্ষায় সংরক্ষিত গাছবনের কাঁচা ঘাস ব্যাবহার করার আবেদন।

রবিশস্য মৌসুমে এলাকায় তিল পরিমান জমি খালি নেই গরু মহিষ,ছাগল-ভেড়া বিচারণের। রবিশস্যের পাশাপাশি তরমুজ ও বোড়ো ধান চাষে আবাদি জমি পরিপূর্ণ।

এমতাবস্থায় গরু ছাগল ও মহিষ পালনকারী কৃষকরা কাঁচা ঘাস নিয়ে চরম সঙ্কটে। আর এই গবাদি খাদ্যের অভাবে ইতিমধ্যে কতিপয় কৃষকের মহিষ মারা গেছে।গবাদিপশু ও মহিষের বিচারন ও কৃত্রিম সঙ্কট উত্তরণের ব্যাবস্তায় কৃষক ও মালিক পক্ষ হিমশিম।

এ বিষয়ে একাধিক মহিষ-গরু পালনকারী মালিক পক্ষের মানবিক আবেদন যাহাতে “পূর্ব গোলখালী সংরক্ষিত মাঝের চর বাগান” এর কাঁচা ঘাস ব্যবহার করার সুযোগ পায়।সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে এমনটাই দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহিষ মালিকরা।

বিষয়টি নিয়ে গত ৭ ফেব্রুয়ারী পটুয়াখালী – ৩ আসনের মাননীয় সাংসদ সদস্য বরাবর পূর্ব গোলখালী মাঝের চর সংরক্ষিত বাগানের কাঁচাঘাস গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য আবেদন করেন গোলখালী ইউনিয়নের কৃষক মোঃ খোরশেদ আলী মৃধার ছেলে ভুক্তভোগী মহিষ মালিক মোঃ ইলিয়াস মৃধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD