রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার চার

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার চার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলার মূলহোতা বর্তমান চেয়াম্যান মিঠুন হালদারসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৮।

মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর অধিকায়ক জুবায়ের আলম শোভন।

গ্রেপ্তারকৃতরা হলেন,বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগী সুষম হালদার, জালিস মাহমুদ এবং মো. আমিনুল ইসলাম।

র‌্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার ৩০ জানুয়ারি মঙ্গলবার একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাড়ি থেকে যাওয়ার পথে মিঠুন হালদারের নেতৃত্ব লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারধর করে তাকে মৃত মনে করে সেখানে ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা শেখর কুমার শিকদারকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় নিহত শেখর কুমার শিকদারের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। রযাব জানায়, ঘটনার পর হত্যার সাথে জড়িতরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে।

র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত করে তথ্যপ্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেপ্তার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD