রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪

৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা  প্রতিনিধঃ

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী গলাচিপায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জুয়েল রানা উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।

তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন।

সেই কারণে আমরা গলাচিপায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে। এ সময় আরও উপস্থিত মোঃ রেজাউল করিম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গলাচিপা, পটুয়াখালী। মোঃ ফোরকান কবির, অধ্যক্ষ, গলাচিপা সরকারি কলেজসহ বিভিন্ন কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ।মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD