মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালী-২ আসন বাউফলে অষ্টমবারের মতো এমপি হলেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ। মু,হেলাল আহম্মেদ(রিপন)

পটুয়াখালী-২ আসন বাউফলে অষ্টমবারের মতো এমপি হলেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ। মু,হেলাল আহম্মেদ(রিপন)

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী-২ আসন বাউফল থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি। এদিকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১১৪ ভোট কেন্দ্রে ১লাখ ২৪ হাজার ২শত ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটি প্রার্থী মহসিন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯শত ৫১ ভোট। ০৭.০১.২৪ইং তারিখ রোজ রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অষ্টমবারের মতো জয়ের প্রতিক্রিয়ায় সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ সাংবাদিকদের বলেন,আমি ৪৫ বছর যাবত আ.লীগের রাজনিতির সাথে জড়িত। এলাকার নেতাকর্মী ও সাধারন জনগনের ভালোবাসায় অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। পরিবারের সাথে বিশী সময় না দিয়ে এলাকার মানুষের জন্য সময় বেশী দিয়ে আসছি। ঢাকায় জরুরী কাজ ছাড়া আমি এলাকার উন্নয়নের জন্য দলীয় নেতা কর্মী ও সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এলাকার জনগন ভালোবেসে নৌকার বিজয় সুনিশ্চিত করেছে। শেখ হাসিনার উন্নয়ন,জনগনের দোয়া ও ভালোবাসার এই জয়। বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার বিজয় যেমন ছিনিয়ে আনা হয়েছে তেমনি সকলের দায়িত্ব হবে এলকায় শান্তিপূর্ণসহ অবস্থান বজায় রাখা। কোন ধরনের উস্কানিতে যেন বিশূঙ্খলা সূষ্টি না হয় সেদিকে সকলের সর্তক থাকতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD