মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন

গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্ব পালন করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী।

লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি হতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান এর নেতৃত্বে ৬৬ জন সদস্যের একটি টিম গলাচিপা উপজেলার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত গলাচিপায় স্ট্রাইকিং ফোর্স হিসিবে সেনাবাহিনী উপস্থিতি থাকবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি’র মতো বাহিনীগুলোর সাথেই গলাচিপায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। অতীতেও নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত ও তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD