সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মহেন্দ্রর ধাক্কায় নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মহেন্দ্রর ধাক্কায় নিহত ১

Sharing is caring!

অৈনলাইন ডেক্স:  জেলার নলছিটি উপজেলার প্রতাপ নামক স্থানের বরিশাল-ঝালকাঠি মহাসড়কে একটি মহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ সময় আরও সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১ডিসেম্বর) বিকেলে বরিশালের রুপাতলী থেকে ছেড়ে আসা মহেন্দ্রটির অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মহেন্দ্রর যাত্রী দীপঙ্কর সমদ্দার (৫৫) নিহত হন। স্থানীয়রা বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, দুর্ঘটনার শিকার মহেন্দ্র উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রাখা হয়েছে। নিহত দিপঙ্কর সমদ্দারের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও বলেন, খুব সম্ভবত তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD