শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপির আশায় চেয়ারম্যানের পদ ছাড়লেন হারুন অর রশিদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপির আশায় চেয়ারম্যানের পদ ছাড়লেন হারুন অর রশিদ

Sharing is caring!

 মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার পটুয়াখালী -১ আসন (সদর মির্জাগঞ্জ দুমকি ) থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য পদত্যাগ করেছেন উপজেলা চেয়ারম্যান পদ থেকে। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক। দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার। অদ্য ২৯ বভেম্বর বুধবার বিকেল ৫ টার সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব বরাবর তার পদত্যাগ পত্র দাখিল করেছেন বলে জানা যায়। খোজ নিয়ে জানা যায়, তার পদত্যাগ পত্রে উল্লেখ করেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক । তাই আমি দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণার আবেদন করছি। তিনি তার চেয়ারম্যান এর পদ থেকে পদত্যাগ পত্র দাখিল করার আগেই পটুয়াখালী ১- আসনে নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে তিনি দৈনিক বরিশাল সমাচার প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার আরো বলেন, পদত্যাগ নভেম্বর পত্র গৃহীত হলে আগামীকাল ৩০ নভেম্বর জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করব বলে জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে দৈনিক বরিশাল সমাচারকে বলেন, দীর্ঘ ৫২ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করেছি, দুইবার দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগণের জন্য কিছু করার দায়বদ্ধতা থেকেই জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে চাই এমনটাই জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD