শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
পটুয়াখালীর সব গুলো আসনে মনোনয়ন কিনলো জাতীয় পার্টি

পটুয়াখালীর সব গুলো আসনে মনোনয়ন কিনলো জাতীয় পার্টি

Sharing is caring!

স্টাফ রিপোর্টার মু,হেলাল আহম্মেদ(রিপন)ঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব বর্তমান কেন্দ্রীয় কমিটির কো- চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী -১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. বি. এম রুহুল আমিন হাওলাদার। গত (২৭ শে নভেম্বর) সোমবার দুপুরে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বিগত একাদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী-১ (সদর,দুমকি ও মির্জাগঞ্জ) আসনে মনোনয়ন পত্র দাখিল করলেও নির্বাচন কমিশনের যাছাই বাছাইকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশ হিসেবে পটুয়াখালী ১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন রুহুল আমিন হাওলাদার। সেই নির্বাচনে রুহুল আমিন হাওলাদারকে নির্বাচিত করতে আওয়ামীলীগের প্রার্থী প্রায়ত এড. শহাজাহান মিয়ার মনোনয়ন পত্র প্রত্যাহার করায় কেন্দ্রীয় আওয়ামীলীগ। পটুয়াখালী-১ আসনে ভোটের মাঠে জাতীয় পার্টির শক্ত কোন অবস্থান না থাকলেও এবারও পুরাতন ফর্মুলায় এই আসটি নিজেদের বাগে নিতে মরিয়া জাতীয় পার্টি। পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার নির্বাচন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠ হয় তবে আমরা শতভাগ আশাবাদী তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। নির্বাচনে অংশ গ্রহনের জন্য আমরা সাংগঠনিক ভাবেও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনটি উপজেলার সকল ভোট কেন্দ্র কেন্দ্রীক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পটুাখালী জেলা জাতীয় পার্টির কমিটিও পূর্নাঙ্গ করা হয়েছে। ’ সোমবার মনোনয়ন পত্র সংগ্রহের সময় পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম সহ দলের জেলা ও উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় পার্টির পক্ষে পটুয়াখালী-০২ আসনে বাউফল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহসীন হাওলাদার, পটুয়াখালী-০৩ আসনে গলাচিপা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম ও পটুয়াখালী-০৪ আসনে জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান হাওলাদারের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয় বলে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD