বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৬

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৬

Sharing is caring!

অনলাইন ডেক্স: রবিবার ২৬’নভেম্বর দুপুর আনুমানিক পৌনে তিনটার দিকে পটুয়াখালী ব্রীজের উওর পারে সদর উপজেলার বদরপুর ইউনিয়নে পটুয়াখালী টু কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় জাকির নামের একজন নিহত হয়েছে। স্থানীয়ভাবে জানাগেছে, পটুয়াখালী টু ঢাকাগামী অন্তরা নামের যাত্রীবাহী পরিবহন দ্রুত গতিতে এসে একটি টমটম গাড়িকে পেছন থেকে জোরে ধাক্কা দিলে টমটম গিয়ে পাশে থাকা অটোরিকশার উপর পরে এ দুর্ঘটনার শিকার হয়।

এতে টমটমে থাকা ৫ জন ও অটোরিকশায় থাকা দুইজন দুর্ঘটনায় গুরুতর আহত হয়। দূর্ঘটনা কবলিত অটোরিকশায় থাকা জাকির নামের একজন নিহত হয়েছে। নিহত জাকির দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের বাসিন্দা। বাকি ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলার (১). নুরুজ্জামাল হাওলাদার (৫৫), পিতাঃ বজলু হাওলাদার, গ্রামঃ খলিশাখালী, (২). আক্কাস (৩৫), পিতাঃ মোক্তার, গ্রাম-তেলিখালী,(৩). রিপন মৃধা (২৮), পিতাঃ খালেক মৃধা, গ্রাম-লোহালিয়া, (৪). সজিব রাড়ি (২২), পিতাঃ নুরজামাল রাড়ি, (৫). রাসেল (৩৫), পিতাঃ মোহাম্মাদ শেখ, খলিশাখালী ও অপরজন হলেন (৬). চান মিয়া প্যাদা (৫৫), পিতাঃ সত্তার প্যাদা।

আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় বরিশালে রেফার করা হয়েছে। খবর শুনে পটুয়াখালী সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD