বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার কলেজ গেটস্থ ডি-বারগ্রিল রেস্টুরেন্টের হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বাবুগঞ্জ
পজেলা শাখার সভাপতি ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সিনিয়র সহ সভাপতি সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফখরুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল পারভেজ, চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি মোঃ গহর আলী, সদস্য আবদুর রশিদ হাওলাদার প্রমূখ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রচার সম্পাদক মরহুম মিজানুর রহমান এবং সহ সভাপতি মুনসুর আহম্মেদ এর সহধর্মিনী জাহানারা বেগেমের আত্মার মাগফেরাত কামনা ও সংগঠনের অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রচার সম্পাদকের শূন্য পদে বরিশাল জেলা কমিটির নির্দেশ মোতাবেক উপজেলা কমিটির প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের মৃত্যু কাসেম আলী হাওলাদারের পুত্র মোঃ আবুল কালাম কে প্রচার সম্পাদক পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD