মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পাথরঘাটায় কলেজছাত্রীকে ‘জনসম্মুখে চড়’ ছাত্রলীগ নেতার

পাথরঘাটায় কলেজছাত্রীকে ‘জনসম্মুখে চড়’ ছাত্রলীগ নেতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কলেজছাত্রীকে জনসম্মুখে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এক নেতার বিরুদ্ধে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া সৈয়দ ফজলুল ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নেতার নাম জসিম উদ্দিন। তিনি ওই কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী বলে জানা গেছে।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বলেন, আমাকে প্রায় এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন জসিম উদ্দিন। এতে আমি সাড়া দেয়নি। মঙ্গলবার এক বান্ধবীর সঙ্গে কলেজের সামনের একটি মিষ্টির দোকানে যাই। সেখানে হঠাৎ এসে আমাকে চড়-থাপ্পড়সহ মারধর করেন জসিম উদ্দিন। এতে আমার হাত কেটে যায়। বিষয়টি আমি তাৎক্ষণিক কলেজের প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি।

এ ব্যাপারে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনা কলেজ ক্যাম্পাসের বাইরে। আর জসিম আমাদের কলেজের ছাত্র না।

রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, স্থানীয়রা ওই ছাত্রীকে আহতাবস্থায় ইউপি কার্যালয়ে নিয়ে এলে ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য জসিমকে ডাকা হলেও তিনি আসেননি। পরে ভুক্তভোগী ছাত্রীকে তার অভিভাবকরা নিয়ে গেছেন।

অভিযোগের বিষয়ে জসিমের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD