শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির বরিশাল-পিরোজপুর মহাসড়কে সুপারিবোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে হাসান আকন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি সুপারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে খান মার্কেট এলাকায় এলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD