শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালে ৮ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালে ৮ জেলের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় আট জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ নিয়ে গেল ২১ দিনে ৭১৩টি মামলায় ৭৮০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৩ লাখ নয় হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে দুই হাজার ৭১১টি অভিযান চালানো হয়েছে এবং ৯৮০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যেখানে গেল ২১ দিনে বরিশাল বিভাগে ৩০২ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, চার হাজার ১৭৭ বার বিভিন্ন মাছঘাট, সাত হাজার ৮০ বার বিভিন্ন আড়ৎ ও চার হাজার ৬৪১ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেল ২১ দিনের অভিযানে ১৫ হাজার ৬৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি নয় কোটি ৬৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৭ লাখ ৫৪ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গত ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময় বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD