বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স:

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর রবিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, প্রধান নির্বাহী প্রকৌশলী সওজ সড়ক বিভাগ বরিশাল মাসুদ মাহমুদ সুমন, পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ বরিশাল বিভাগ মোঃ জিয়াউর রহমান পিএএ , বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এসএম জাকির হোসেন, মালিক-শ্রমিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয় র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD