মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত

গলাচিপায় শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা পরিষদ হল রুমের সন্নিকটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেলের স্মৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বিটিভি থেকে সম্প্রচারিত শেখ রাসেলের জীবনী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা ও এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী, সাংবাদিক কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD