বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত গলাচিপায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-কে বিভিন্ন মহলের সংবর্ধনা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত গলাচিপায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-কে বিভিন্ন মহলের সংবর্ধনা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন পুনরায় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল পুনরায় জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।

এতে বিভিন্ন মহলের সর্ব সাধারণ অংশগ্রহণ করেন। বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা দেওয়া হয়। চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুলের সভাপতিত্বে সভা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ছাড়া সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশজিৎ রায়, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মস্তফা খান, গলাচিপা কেন্দ্রীয় কালবাড়ি কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা দিলীপ বণিক, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সমির কৃষ্ণ পাল, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ। এছাড়া উপজেলার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় সভায় নির্বাচিতদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সকলের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD