বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নদীতে পড়ে জেলে‌ নিখোঁজ

নদীতে পড়ে জেলে‌ নিখোঁজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার সময় বজ্রপাত হলে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে মো. আউয়াল (২৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার নাম বিহীন একটি ট্রলারে আউয়ালসহ চার জেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে আউয়াল ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার বলেন, আমরা খবর শোনা মাত্রই প্রশাসনকে জানিয়েছি। আমাদের নিজেদের লোকেরা তল্লাশি চালাচ্ছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফরিদুজ্জামান বলেন, খবর শোনা মাত্রই ঘটনাস্থলে তল্লাশি শুরু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD