রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
ক্যাম্পে সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা নেতা নিহত

ক্যাম্পে সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা নেতা নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সাব মাঝিকে (কমিউনিটি নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আইয়ুব ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশের ধারণা, আরসার সন্ত্রাসীরা এ রোহিঙ্গা নেতাকে খুন করতে পারে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইয়ুব মাঝি মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার কর্মকাণ্ড বিরোধী ছিলেন। বিকেলে কমিউনিটি অফিস থেকে নিজের ঘরে ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। এ মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD