শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবু বাকের খন্দকার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বাকের খন্দকার বড়মেহের এলাকার পাওয়ার গ্রিডের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শরিয়তপুরে।

জানা গেছে, মঙ্গলবার সকালে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আবু বাকের। অফিসের সামনে এলে তাঁতাবাড়িগামী একটি মোটরসাইকেল পেছন থেকে আবু বাকেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু বাকেরের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা চাপাতলী গ্রামের দুই আরোহী নাসির উদ্দিন খান ও মো. জালাল মিয়া গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD