বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

বরগুনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বানাই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. সোহেল (৩৫), মো. জাহাঙ্গীর (৫০), সুমী (২৫), নয়ন (১৭) মো. মালেক ও ইকবাল হোসেন। তাদের সবার বাড়ি বানাই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মৃত হযরত আলী পরিবারের সঙ্গে তার আপন ছোট ভাই মৃত মোসলেম আলী পরিবারের ধানি জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বেলা ১০টার দিকে জমিতে বীজ বপনের সময় দুইপক্ষে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে হযরত আলী পরিবারের চারজন এবং মোসলেম আলী পরিবারের দুইজন আহত হন।

আহতদের মধ্যে মো. জাহাঙ্গীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরগুনা থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে মো. খালেক নামের একজন বলেন, উত্তরাধিকার সূত্রে এই জমির অংশীদার আমরাও। আমাদের প্রাপ্ত অংশটুকু তারা দখল করে ভোগ করছে অনেকদিন ধরে। আদালতে মামলাও চলমান আছে। এই জমি কেন্দ্র করেই সংঘর্ষ হয়েছে আমাদের মধ্যে।

অন্যদিকে, সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল হোসেন বলেন, অন্য এলাকার ভাড়াটে মাস্তান বাহিনী দিয়ে আমাদের ওপরে হামলা চালিয়েছে এবং বাড়িঘর লুট করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD