মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে গণপূর্তের নির্বাহী জানেনা তাদের জায়গায় কেবা কারা মাছ চাষ করছেন

পটুয়াখালীতে গণপূর্তের নির্বাহী জানেনা তাদের জায়গায় কেবা কারা মাছ চাষ করছেন

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক ক্রাইমসিন ডেক্সঃ

পটুয়াখালী পৌর শহরের সবচেয়ে সৌন্দর্য বর্ধন এলাকা ঝাউতলা যেখানে সকল শ্রেণির কর্মকর্তা সহ সকল পেশাজীবী ও সাধারন মানুষের চলাচল রয়েছে অথচ প্রকাশ্যে সেখানে মাছ চাষ করা হচ্ছে তাও সরকারি জমির উপর। জানাগেছে ঐ জমির মালিকানা দপ্তর গণপূর্ত। এবিষয়ে জানতে চাইলে গণপূর্ত নির্বাহী প্রকোশৌলী হারুন আর রশিদ বলেন তিনি জানেননা কেবা কারা এই মাছ চাষ করছেন। তবে তিনি শিওর বলেন দপ্তর কোন রকম ইজারা দেননি কাউকে। তাহলে প্রশ্নের উত্তর খুজতে সরেজমিনে গিয়ে জানা গেলো বর্তমান একজন ভালো মানের ঠিকাদার এই মাছ চাষ করছেন। এবিষয়ে বাপ্পি নামের একজন ঠিকাদারের সঙ্গে কথা বললে তিনি জানান, তার ব্যাবসা ঠিকাদারি কখনওই মাছ চাষের মধ্যে পরে না। তবে তার সাইড দেখাশোনা করে এমন একজন আছে যে মাছ চাষ করছেন তবে তার নাম বলেননি। এছাড়াও তিনি বলেন, বিগত দিনে ওখানে কচুরিপানায় ভর্তি ছিলো যেটা পরিষ্কার করতে ২ থেকে আড়াই লাখ টাকা খরচ করেন। এরপর ধান চাষ করা হলে লাভজনক না হওয়ায় জায়গা খালি পরে থাকলে কেউ ওখানে মাছ চাষ করছেন। এর সামনেই জেলার প্রধান জেলা প্রশাসকের বাসভবন থাকায় জায়গাটা পরিষ্কার রাখা হয়েছে। অথচ যারা মাছ চাষ করছেন তারা ড্রেনে পানি নিষ্কাশনের জন্য পৌরসভা কর্তৃক ড্রেনের মুখগুলো বন্ধ করে রেখেছেন যাতে ঐ জমির পানি বের হতে না পারে এমন দৃশ্য চোখে ধরা পড়েছে। এবিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকোশৌলী হারুন আর রশিদ বলেন, আমরা জানিনা সেখানে কারা মাছ চাষ করছেন। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD