শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক

১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রে জড়িত এক দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

আটকরা হলেন- চক্রের হোতা আব্দুল করিম (৫৫) এবং তার স্ত্রী ও অন্যতম সহযোগী সেলিনা বেগম ওরফে শিউলি (৪০)।

অভিযানে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, সাড়ে ১৭ কেজি কেজি শুকনা বরই ও ৩৮ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আব্দুল করিম একজন মাদক কারবারি সিন্ডিকেটের হোতা। তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর বেশে এক জায়গা থেকে অন্যত্র ভ্রমণ করার আড়ালে চক্রের অন্যান্য সহযোগীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদির নামে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তারা ১২ কেজি গাঁজার একটি চালান নিয়ে রাজধানীতে আসার পথে র‌্যাব-৩ এর কাছে আটক হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD