মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
১৩ কেজি স্বর্ণের বারসহ আটক ২

১৩ কেজি স্বর্ণের বারসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪০) ও যশোর সদর উপজেলার এনায়েতপুর উপজেলার মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (৩২)।

যশোর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড়আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের গতিরোধ করা হয়। চোরাচালানিরা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদেরকে ধাওয়া করে। কিছু দূর রাস্তার সামনে আরেকটি দল মোটরসাইকেলটিকে আটক করে।

পরবর্তীতে বিজিবি টহলদল তাদের প্রাথমিকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, ২০২২ হতে অদ্যাবধি সর্বমোট ১১১.২৩ কেজি স্বর্ণ আটক করেছে যশোর ব্যাটেলিয়ন। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ থানায় মামলা দায়ের করে ট্রেজারিতে জমা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD