সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখম

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখম

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাজমিন জাহান (৩৮) নামে ঝালকাঠি সদর হাসপাতালের এক সিনিয়র নার্সকে কুপিয়েছে এক দুর্বৃত্ত।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে ঝালকাঠি মাও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

সাজমিন জাহান ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী। বর্তমানে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী সিনিয়র নার্স সাজমিন জাহান নিজেই ঝালকাঠি সদর থানায় অভিযোগপত্র দাখিল করেছেন।

থানায় অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন- আমি ঝালকাঠি সদর হাসপাতালের কোয়ার্টারে আমার পরিবার নিয়ে বসবাস করি। প্রতিদিনের মতো আমি সকালে হাসপাতালের ক্যাম্পাসে হাঁটতে বের হই। হাসপাতাল ক্যাম্পাসে হাঁটতে থাকলে গামছা দিয়ে মুখ বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আমাকে একা পেয়ে কুপ্রস্তাব দেয়। আমি তার কুপ্রস্তাবে রাজি না হলে একপর্যায়ে চাকু বের করে আমাকে ভয়ভীতি দেখায় এবং টানা হেঁচড়া করে। আমি চিৎকার করলে ওই ব্যক্তি তার হাতে থাকা চাকু দিয়ে আমাকে এলোপাথাড়ি কোপ মারলে আমার বুকে এবং ডান হাতে লেগে আমি জখম হই। পরে আমি দৌড়ে হাসপাতালের মধ্যে চলে যাই এবং দায়িত্বরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা দেন। আমার বুকে তিনটি এবং হাতে দুইটি সেলাই লেগেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD