শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকের চাপায় রেজাউল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

‌রোববার (২০ আগস্ট) চার মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।

নিহত রেজাউল ইসলাম সদর উপজেলার হোগোলডাঙ্গা গ্রামের রনি ইসলামের ছেলে এবং সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠ এর নবম শ্রেণীর ছাত্র।

আটক রোকন উদ্দিন (২৫) আলমডাঙ্গার শাহজাহান আলীর ছেলে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রোববার বিকেলে পণ্যবাহী একটি ট্রাক চুয়াডাঙ্গা থেকে ঝিনাদহের দিকে যাচ্ছিল। চার মাইল বাজারে পৌঁছে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি অটো রিকশা ও পাখি ভ্যানকে ধাক্কা দিলে আরোহীরা গুরুতর আহত হন। এর পর বাইসাইকেল চালক স্কুলছাত্র রেজাউল ইসলামকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে রেজাউল নামে এক কিশোরকে মৃত অবস্থায় পাই। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘটনার পর ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। চালকের সহকারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD