শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
গলাচিপায় আবুল হোসেনের মিট দ্যা প্রেস

গলাচিপায় আবুল হোসেনের মিট দ্যা প্রেস

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন গলাচিপা (প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সাবেক রাস্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আবুল হোসেনের এই মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। মিট দ্যা প্রেসে আবুল হোসেন শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং দেশের জন্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদানের কথা সাংবাদিকদের সম্মুখে তুলে ধরেন। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা-এ কথাও তিনি বলেন। এ সময় তিনি সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় মেগা প্রকল্পসহ দক্ষিণের বঙ্গোপসাগরে ব-দ্বীপ প্লান নিয়ে কাজ করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। দক্ষিণের পায়রা সমুদ্র বন্দর, পদ্মা সেতু, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, উড়াল সেতু, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয়দান-এ সবই আওয়ামী লীগ সরকারের অবদান। ‘সাংবাদিক সজ্ঞিব দাস এর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের জন্য কাজ করতে প্রথমে প্রয়োজন সদিচ্ছা, ইচ্ছা না থাকলে কোন কিছুই অর্জণ করা সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, তাদের মধ্যে আমি নিজেকে উদ্যমী, দক্ষ ও অভিজ্ঞ হিসেবে বিবেচনা করি। কেননা আমি রাস্ট্রের জন্য রাস্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমি এমপি না হলেও প্রধানমন্ত্রী যাঁকে মনোনয়ন দান করবেন, দেশ ও আওয়ামী লীগের স্বার্থে আমি তাঁর পক্ষে কাজ করবো।’এ সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, প্রেস ক্লাব সভাপতি (একাংশ) মু. খালিদ হোসেন মিলটন, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD