শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিল বিএনপি

প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিল বিএনপি

Sharing is caring!

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি।

রোববার (২৬ মে) বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপুর সমন্বয়ে একটি প্রতিনিধিদল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গিয়ে ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন।

সেসময় আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিএনপির এ দাওয়াতপত্র গ্রহণ করেন।

এ সময় বেলাল আহমেদ জানান, রোববার বিকেল চারটায় আমরা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে বিএনপির ইফতার মাহফিলের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও দলের সকল প্রেসিডিয়াম সদস্যদের নামে দাওয়াতপত্র দেওয়া হয়েছে। আগামী ২৮ মে (মঙ্গলবার) ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD