বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বাংলাদেশ স্কাউটস সভাপতির সাথে কলাপাড়া স্কাউটসদের মতবিনিময়

বাংলাদেশ স্কাউটস সভাপতির সাথে কলাপাড়া স্কাউটসদের মতবিনিময়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্কাউট সদস্যদের সাথে বাংলাদেশ স্কাউটস সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় কুয়াকাটা ডিসি পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মূখ্য সচিব মো.আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক মো.নূরুল হক এবং সহ-সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবদূর রহিম। এসময় কলাপাড়া উপজেলা স্কাউটস এর সদস্যগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো.আবুল কালাম আজাদ জানান, সমুদ্র আমাদের সম্পদ। এই সম্পদকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন রাখতে স্কাউটস সদস্যদের অনুরোধ জানান। স্কাউটস সদস্যরা সৈকত পরিচ্ছন্ন রাখতে সভাপতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD