শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পরে শিশু নিখোঁজ

বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পরে শিশু নিখোঁজ

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নদী বন্দর দোতলা লঞ্চ টার্মিনাল থেকে পরে এক পথশিশু নিখোঁজ হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটের সময় ঘটনাটি ঘটে।

লঞ্চঘাটের এক পথশিশু চাঁদনী জানান, আমি,আসলাম,জনি, পল্টনের পাশে বসে ছিলাম। হঠাৎ করে পিছন থেকে নাইম এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়। এসময় আসলাম সাতার কেটে উঠে। কিন্তু সাথী সাতার জানে না সে ডুবে যায়। আমরা নদীতে ঝাপ দিয়ে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু সাথীকে আর পাওয়া যায় নি।

ওপর পথশিশু আসলাম বলে, আমরা পল্টনে বসে দুষ্টুমি করছিলাম এসময় পিছন থেকে কে যেনো ধাক্কা দেয়। আমি নদীতে পড়ে গেলে সাঁতার কেটে উপরে উঠি। নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া শিশু’র নাম নাইম (১৩) পিতা অজ্ঞাত, ৫ নং ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা।

নিখোঁজ পথশিশু সাথী আক্তার (১২)তাঁর বাড়ি ঢাকা বলে জানা গেছে। বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় থাকতো। সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল বলেন,স্থানীয় ভাবে আমরা বিষয়টি শুনে ঘটনা স্থালে গিয়ে ফায়ার সার্ভিস খবর দেই।

ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুটির উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। বরিশাল নদী বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.এনামুল হক সুমন,জানান আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চলমান আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD