শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
গলাচিপায় ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন

গলাচিপায় ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই আলোকে পটুয়াখালীর গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতৃক আয়োজিত ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম শাহজাদা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন,গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন।

এসময় প্রধান অতিথি বর্তমান সরকারের শিক্ষা খাদে বিভিন্ন উন্নয়ন মূলক বিষয়ের উপর নানাবিধ আলোচনা করেন এবং আগামী দিনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আইটি বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেয়ার অনুরোধ করেন। পরে শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD