শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
মহান শহিদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে ৮ দিনব্যাপী বই মেলা শুরু

মহান শহিদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে ৮ দিনব্যাপী বই মেলা শুরু

Sharing is caring!

এস আল-আমিন খাঁন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ উপলক্ষে ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসকের আয়োজনে ৮ দিনব্যাপী বই মেলার উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার ২১’শে-ফেব্রুয়ারি বিকেল ৫ টার সময় ডিসি স্কয়ার মাঠের প্রবেশ গেটে ফিতা কেটে মেলার উদ্ভোধন করা হয়। এছাড়াও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে ডিসি মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বিশেষ অতিথি, সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম (বিপিএম),(পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভিপি, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার। এছাড়াও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD