বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় দোকান পুড়ে ছাই

গলাচিপায় দোকান পুড়ে ছাই

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ের পিছনে পৌর এলাকার তহশীল মসজিদ মার্কেটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গলাচিপার ফায়ার সার্ভিসের দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ওই মার্কেটের আল মদিনা ক্লোথ স্টোর এর কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গলাচিপা পৌর এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিছনে তহশীল মসজিদ মার্কেটে মদিনা ক্লোথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের স্টেশনারির দোকান জিহাদ স্টোর, আল মদিনা ক্লোথ স্টোর, স্টেশনারির দোকান হাফিজ ব্রাদার্সে। আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং গলাচিপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD