বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
অবৈধ জাল অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অবৈধ জাল অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Sharing is caring!

অনলাইন ডেক্স: দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হচ্ছে বিশেষ কম্বিং অপারেশন।

এর অংশ হিসেবে বরগুনায় জাল বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং জাল পরিবহনের অপরাধে দুজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রবিবার (৮ জানুয়ারি) রাতে বরগুনা শহরের কসমেটিকস পট্টিতে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মেসার্স মুনসী স্টোর নামের একটি জাল বিক্রির দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে দোকানের ম্যানেজার মো. জসিম সিকদারকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দোকান এবং গোডাউন সিলগালা করা হয়। জাল পরিবহনের অপরাধে আরও দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পড়ে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশের ১৭ জেলা- পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরিয়তপুর, মাদারীপুর ও চাঁদপুরে এ বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বরগুনা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও মৎস্য দপ্তরের কর্মচারীরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD