রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১২০ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি, ২০ টি বাইসাইকেল, ৪০ পরিবার তাঁত বুনন যন্ত্র বিতরণ

১২০ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি, ২০ টি বাইসাইকেল, ৪০ পরিবার তাঁত বুনন যন্ত্র বিতরণ

Sharing is caring!

পটুয়াখালী উপজেলা প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ১২০শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির নগদ অর্থ, ২০টি বাইসাইকেল ও অসচ্ছল পরিবারের মাঝে ৪০ টি তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাখাইন শিক্ষার্থী ও পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান।

কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (রাখাইনদের) এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী ও বরগুনা জেলার সভাপতি নিউ নিউ গেইন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রাথমিক স্তরের ৮০ জন আদিবাসী রাখাইন শিক্ষার্থী বছরে পাবে ২৪০০ টাকা, মাধ্যমিক স্তরের ৪০ শিক্ষার্থী পাবে বছরে ৬০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিশেষ শিক্ষার্থী পাবে বছরে ৯৬০০ টাকা। ৪০ পরিবারের জন্য চায়না তৈরি মূল্যবান অটো তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD