সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বালুবাহী কার্গোতে ডাকাতির চেষ্টা,, আটক ৫

বালুবাহী কার্গোতে ডাকাতির চেষ্টা,, আটক ৫

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের মেঘনা নদীতে বালুবাহী কার্গোতে ডাকাতির চেষ্টাকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারি) সকালে আলীগঞ্জ এলাকায় এ ডাকাতির চেষ্টা করা হয় বলে জানান পুলিশ ও কার্গোর সুকানি।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রলার, তিনটি ধারালো অস্ত্র, অর্ধমণ ওজনের পাথর ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৪ নম্বর পালপাড়া গ্রামের মৃত মন্নান মাঝির ছেলে রতন মাঝি (৪০), ৭ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের মৃত হোসেন আলী বেপারির ছেলে আবুল হোসেন বেপারি (৫২), বাদল চৌকিদারের ছেলে সোহেল চৌকিদার (২১), আবুল হোসেন হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৪) ও আনোয়ার মোল্লার ছেলে সজিব ওরফে সাকিব মোল্লা (১৯)।

কার্গোর সুকানি আবুল হাসান জানান, এমভি আব্দুল্লাহ নামে কার্গোটি কুষ্টিয়া থেকে বালি নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেয়। মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় পৌঁছালে তিনটি ট্রলারে ১০/১৫ জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা কার্গো না থামালে ডাকাত দলটি এলোপাতাড়িভাবে পাথর নিক্ষেপ শুরু করে। তখন তিনি ৯৯৯ ও হিজলা থানার ওসিকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে হিজলা ও নৌ-পুলিশ ফাঁড়ির দল গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তারা দুটি ট্রলারসহ পাঁচ ডাকাতকে আটক করে। এ সময় একটি ট্রলার নিয়ে অন্যরা পালিয়ে যায়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ও এলাকাবাসীকে নিয়ে নদী থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। অন্তত ৯/১০ জন পালিয়ে গেছেন।

তিনি আরো জানান, আটকরাসহ পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD