বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে চার লঞ্চের যাত্রা বাতিল

বরিশালে চার লঞ্চের যাত্রা বাতিল

Sharing is caring!

অনলাইন  ডেক্স: যাত্রী সংকটের কারণ দেখিয়ে ঢাকা-বরিশাল রুটের চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। তাই বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না এ চার লঞ্চ।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ‌্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব‌্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন।

তিনি বলেন, যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা বাতিল করেছে। শুধমাত্র পারাবত ১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।

কবির হোসেন বলেন, ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চ বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান ৭ ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি যাবে।

এদিকে পারাবত ১১ লঞ্চে গিয়ে যাত্রী সংকট দেখা গেছে। ডেক শ্রেণিতে যাত্রী তেমন ছিল না।

লঞ্চের স্টাফ মো. সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে যাত্রী সংখ‌্যা কম।

অপরদিকে আজ ঝালকাঠি থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে যায়নি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ বলেন, সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD