বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঝুঁকিপূর্ন ভবন এবং জলাধার ভরাটের পায়তার

ঝুঁকিপূর্ন ভবন এবং জলাধার ভরাটের পায়তার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বিষয় আমরা সামসু মিয়ার গ্যারেজ থেকে ভিতরে সিকদার পাড়া, ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা। সিকদার পাড়া মসজিদ থেকে একটু সামনে গেলে হাতের ডান পাসের নিল কালারের বিল্ডিং (হোল্ডিং নংÑ৫৬৫,আইডি নং- ২৪৪৬) যে ভবন টির মালিক জনাব নিরঞ্জন মন্ডল। এই ভবনটি অত্যান্ত ঝুঁকি পূর্ন। ভবনটি ইতি মধ্যে প্রায় দুই ফুটের বেশী পিছনে ঝুঁকে পরেছে। ভবনের মালিককে দীর্ঘ দিন বলা হলেও সে প্রতি বছর ফাটল ধরলে প্লাষ্টার করে ঢেকে দেয়। তার মধ্যে সামনের দোতালাকে বাচানোর জন্য পিছনে তিন তলা উঠিয়েছে পিছনের পুকুরের কিছু অংশ ভরাট করে। আমাদের জানা মতে পুরো ভবনটি তৈরির ক্ষেত্রে সিটি কর্পোরেশন ভবন নির্মানের কোন আইন মানা হয়নি। তার জামাতা ইঞ্জিনিয়ার কমল সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখায় কাজ করে বলে আমরা নিষেধ করেও কোন কাজ হয়নি। আমরা গত বছরেও নগর ভবনের অভিযোগ বক্সে লিখিত অভিযোগ জমা দিলেও এর কোন ফলাফল পাইনে। প্রতি বারের ন্যায় শীতের সময় পিছনের পুকুরের পানি কমতে শুরু করায় ইতি মধ্যে ভবনের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে। যা আমাদের জন্য অত্যান্ত ভীতিকর। তারসাথে এ বিষয় কথা বললে সে বলে পিছনের পুকুর ভরাট করলে আর ঝামেলা থাকবে না। তিনি ইতি মধ্যে পুকুর মাপঝোপ করে দরি দিয়ে সিমানা তৈরী করে পুকুর ভরাটের পায় তারা শুরু করেছে। যা পরিবেশের জন্য আরো ঝুঁকিপূর্ন। আমাদের এখানে অল্প কয়েকটি পুকুর আছে যা আমাদের জলাবদ্ধতা থেকে রক্ষা করে। যা একই সাথে জলাধার রক্ষা আইন পরিপন্থিও বটে। এমত অবস্থায় নগর পিতার হস্তক্ষেপ একান্ত কাম্য। বিনীত নিবেদক সিকদার পাড়া এলাকা বাসী, ২৩ নং ওয়ার্ড বরিশাল।

 

নমুুনা ছবি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD