শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় নাশকতায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গলাচিপায় নাশকতায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

Sharing is caring!

 মোঃ নাসির উদ্দীন , গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ এবং পরিত্যক্ত অবস্থায় আরও সাতটি ককটেল-পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাসুদ রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় শহরের কলেজ রোডে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন জানান, গতকাল রাত দশটার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী। তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD