শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্ত্রাসী হামলায় সাংবাদিক সোহাগ রহমান আহত

সন্ত্রাসী হামলায় সাংবাদিক সোহাগ রহমান আহত

Sharing is caring!

অনলােইন ডেক্স: মোহনা টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান (৪২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় পটুয়াখালীতে সাংবাদিক সোহাগ রহমান আহত হামলার ঘটনাস্থল থেকে মারুফ মোহাম্মদ ইভান (৩৭) ও তানভীর মোহাম্মদ আকিদ (২৮) নামে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে আহত সোহাগ রহমান বর্তমানে গলাচিপা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। দৈনিক নবচেতনা’র গলাচিপা উপজেলা প্রতিনিধি রিপন বিশ্বাস এবং ভোরের পাতার উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, রোববার সন্ধ্যায় তিন সহকর্মী মিলে পোস্ট অফিসের সামনে বসে গল্প করছিলেন।

এ সময় মারুফ মোহাম্মদ ইভান নামে এক ব্যক্তি সোহাগকে ব্যঙ্গ করে ডাকেন। এতে সোহাগ ও তার সহকর্মীরা সারা না দিলে মারুফ ও তার ভাই তানভীর মোহাম্মদ আকিদ পেছন থেকে এসে হামলা করেন। এতে সোহাগের বাম চোখ এবং বাম চোয়ালে জখম হয়। পরে পুলিশকে খবর দিলে এএসআই সজীব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে দুই ভাইকে আটক করেন। বর্তমানে দুই ভাই পুলিশি হেফাজতে আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD