বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শ্রমজীবি মানুষের কর্মস্ংস্থানের দাবীতে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ

শ্রমজীবি মানুষের কর্মস্ংস্থানের দাবীতে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পায়রা বন্দর সংলগ্ন ছয়লেন বিশিষ্ট সংযোগ সড়কের চলমান কাজ স্পেকটা ইঞ্জিনিয়ারিং লিমিটেড বহিরাগত হুমায়ুনের নেতৃত্ব ঢাকার বিভিন্ন স্থানের লোকজন দিয়ে কাজ করছে। এতে ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্থ মানুষের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধনও শ্রমিক সমাবেশ করেছে অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জনগন।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে  পায়রা বন্দরে স্পেকটা ইঞ্জিনিয়ারিং লি: এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। টিয়াখালী ইউনিয়নে আওয়ামীলীগের সহ-সভাপতি খালেক  হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।

এসময় বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হাসান মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল মোল্লা, ইউপি সদস্য রব জমাদ্দার, শ্রমিকের পক্ষে ফোরকান গাজী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পায়রা বন্দরে স্পেকটা ইঞ্জিনিয়ারিং লি: বহিরাগত হুমায়ুনের নেতৃত্ব ঢাকার বিভিন্ন স্থানের লোকজন কাজ করছে তবে আমরা তা মানি না। স্থানীয় অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জনগন এখানে কাজ করবে ও শ্রমজীবি মানুষ কাজ করলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা আরও বলেন, যদি অনতিবিলম্বে প্রকৃত স্থানীয় অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জনগন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে খেটে খাওয়া মানুষের উপকৃত হবে। আর যদি তা না করা হয় তাহলে কঠিন থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD