সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বিএনপির ৭৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বিএনপির ৭৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চর বহরমপুর সড়কে বাইতুল্লাহ জামে মসজিদ ও এতিমখানার মাঠে গোপনে বৈঠক করছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত হলে তাদেরকে মারধর শুরু করে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তাদের হত্যার উদ্দেশ্যে তিন চারটি বোমা বিস্ফোরণ করে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলাল জানান, নলছিটিতে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এসব আজগুবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD