মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোচালক পাটগ্রাম উপজেলার মুন্সিপাড়া গ্রামের বাবুর আলীর ছেলে। শনিবার বিকেল চারটার দিকে ওই অটোচালকের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় জানা গেছে, বিকেলে ঝন্টু মিয়া তার নিজ বাড়িতে অটোরিকশার চার্জিং খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। পরে প্রতিবেশিদের সাহায্যে তাকে স্থানীয় বাউড়া বাজারে পল্লী চিকিৎসক সামসুল আলমের কাছে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন।
বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কোন অভিযোগকারী না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD