শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- তারাব পৌরসভার বরপা এলাকার মতি ভূঁইয়ার ছেলে আরিফ ও একই এলাকার রমি ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া।

পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ডাকাত দলের সদস্যরা ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি রামদা ও চাপাতিসহ আরিফ ও রনিকে গ্রেফতার করা হয়। অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে। গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছেন তারা পেশাদার ডাকাত দলের সদস্য।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, গ্রেফতার দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD