সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
৩৩ কেজি গাঁজাসহ সায়েম নামের এক যুবক গ্রেফতার

৩৩ কেজি গাঁজাসহ সায়েম নামের এক যুবক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ সায়েম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের নাওডাঙ্গা পুলেরপাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরের দিকে সায়েমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

আটক সিয়াম ওই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামের হারুণ অর-রশিদের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে ওই বাজার এলাকায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলার বালারহাট এলাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় তল্লাশি করে কাভার্ডভ্যানটি থেকে ৩৩ কেজি গাঁজা জব্দসহ সিয়ামকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। তবে গতি রোধের সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন  বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD