বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় হাজারো মানুষের ভালবাসায় ২শিক্ষকের শেষ বিদায়

কলাপাড়ায় হাজারো মানুষের ভালবাসায় ২শিক্ষকের শেষ বিদায়

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন:
পটুয়াখালীর কলাপাড়ায় হাজার-হাজার মানুষের ভালবাসা এবং শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন উপজেলার ২ জন গুণী শিক্ষক। উপজেলার আলীপুরস্থ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’র হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও দৈনিক সমকাল’র কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাক(৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার শেষ বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ শুক্রবার সকাল ১০টায় খানাবাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২হাজার মানুষ অংশ নেয়। পরে লতাচাপলী ইউপির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
অপরদিকে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক মো. আলতাফুর রহমান(৮০) শুক্রবার ভোরে ঢাকায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ছেলে ১মেয়ে সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাযার নামাজ শুক্রবার আসর নামাজ শেষে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি বালিয়াতলী ইউপির তুলাতলীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
একই দিনে ২ শিক্ষককে হারিয়ে উপজেলার শিক্ষক সমাজের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়। উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD