সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সালমা রহমান

জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সালমা রহমান

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাংলাদেশের একমাত্র নির্বাচিত নারী জেলা পরিষদ চেয়ারম্যান পিরোজপুরের সালমা রহমান হেপি দায়িত্ব নিয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে নব-নির্বাচিত ১০ সদস্যসহ  তিনি প্রধান নির্বাহী রেবেকা খানের  কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এদিন দুপুর ১টার দিকে নব-নির্বাচিত সদস্যদের নিয়ে চেয়ারম্যান সালমা রহমান জেলা পরিষদ ভবনে এলে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাহী রেবেকা খান ও জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। এর পর চেয়ারম্যান জেলা পরিষদের হল রুমে প্রথম সভায় অংশ নেন।

সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, উপজেলা চেয়ারম্যান অ্যাড. মতিউর রহমান, আব্দুল হক, আবু সাইদ মিয়া মনুসহ পৌর মেয়র গোলাম কবির, সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলার ইউএনও এবং নবাগত জেলা পরিষদের সদস্যরাসহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে উপস্থিত সব কর্মকর্তা, চেয়ারম্যান, মেয়রসহ সবার কাছে দোয়া চান সালমা রহমান হেপি। এ সময় তিনি আগামীতে সবার সার্বিক সহযোগিতা কামনা করে পিরোজপুর জেলাকে একটি সুখি, সমৃদ্ধ ও উন্নত জেলায় রূপান্তরে প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে এদিন  সকালে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান নির্বাচিত সদস্য, সংরক্ষিত নারী সদস্যদ এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD