সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঝালকাঠির রাজাপুরে আলিফা জাহান নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে।

আলিফা ওই উপজেলার পুটিয়াখালী গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে। সে রাজাপুর সরকারি পালইট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ওই স্কুলছাত্রীসহ তার পরিবার বাগড়ি বাজার এলাকার বারেক আকনের ভবনের তৃতীয় তলার বাসায় ভাড়া থাকতো। পরিবারের সবার অগচরে নিজকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায় ওই ছাত্রী। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে গলায় ফাঁস দিল সে কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD