বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে স্কুল ঝড়ে পড়া ১৭ হাজার শিশুদের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে

পটুয়াখালীতে স্কুল ঝড়ে পড়া ১৭ হাজার শিশুদের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে

Sharing is caring!

পটুয়াখালীঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে প্রান্তিক পর্যায়ে শিক্ষা থেকে ঝড়ে পড়া প্রায় ১৭ হাজার শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে পটুয়াখালীতে আউট অব চিলড্রেন এডুকেশন কর্মসূচী শুরু হয়েছে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো, হাফিজুর রহমান ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক মু নুরুজ্জামান শরীফ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জানে-ই-আলম হাওলাদার, পিডিও (পীস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এর পরিচালক মোঃ নজরুল ইসলাম সিকদারসহ সংশ্লিষ্টরা।

পটুয়াখালী জেলায় প্রকল্প বাস্তবায়নে প্রধান বেসরকারি সংস্থা হিসেবে পিডিও (পীস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) আটটি উপজেলায় সহযোগি সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচী বাস্তবায়ন করবেন বলে জানানো হয়।

প্রকল্পের আওতায় ৫৬০ কেন্দ্রের মাধ্যমে ১৬৮০০ শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে।

উপকারভোগী সকল শিশুদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণসহ প্রতিমাসে একএকজন শিক্ষার্থীকে ১২০ টাকা উপবৃত্তি প্রদান করা হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD