বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
হামলার শিকার পটুয়াখালীর সাবেক এমপি শাহজাহান খাঁনের মৃত্যু

হামলার শিকার পটুয়াখালীর সাবেক এমপি শাহজাহান খাঁনের মৃত্যু

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালী-৩ আসন (গলাচিপা- দশমিনার) সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শাহজাহান খাঁন (২৮-নভেম্বর-২০২২ ইং) তারিখ সকালে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

উল্লেখ্য, গত ৫-নভেম্বর-২০২২ ইং তারিখ বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণ-সমাবেশে, যাওয়ার পথে ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খাঁন এবং তার সাথে থাকা নেতা কর্মীরা হামলার শিকার হন। এই হামলায় গুরুতর আহত হন শাহজাহান খাঁন।

গত ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। প্রয়াত শাহজাহান খাঁন পটুয়াখালী জেলার (গলাচিপা-দশমিনা) ৩ আসনের সাবেক সংসদ সদস্য, একজন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ছিলেন।

এছাড়াও পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে পরিবার পরিজন ও শহরে শোকের ছায়া নেমে এসেছে। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার (কুট্টি) বলেন, গত ৪ নভেম্বর রাতের হামলায় শাহজাহান খানের কিডনিতে মারাত্মক আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পরে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয় ২৪ দিন চিকিৎসাধীন থাকার পরে ২৮ নভেম্বর সকালে মৃত্যু বরন করেন।

তার প্রথম জানাজার নামাজ ঢাকার নয়া পল্টন দলীয় বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। পটুয়াখালী লাশ নিয়ে আসলে মরহুমের পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে জানাজা এবং দাফন কাফনের সময় নির্ধারন করা হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD